Sunday, June 21, 2015

রোমিও জুলিয়েট ২য় পাঠ

বৃদ্ধ মন্টেগুর একমাত্র ছেলে রোমিও। সে একজন সুন্দর-
সুপুরুষ-স্বাস্থ্যবান যুবক। সে শুধু সুন্দরই নয়, আচার-আচরণেও
খুব ভদ্র। তার মতো সাহসী, বীর সে অঞ্চলে খুব কমই
আছে। এক কথায় সে একজন আদর্শ তরুণ।
বেশ ক’দিন ধরেই মন খারাপ রোমিওর। এর কারণ এক রূপসি
যুবতি—নাম রোজালিন। রোমিও চায় তাকে বিয়ে করতে কিন্তু
রোজালিন মোটেও খুশি নয় তার উপর। বেশ কিছুদিন ধরে
রোজালিন না আসায় রোমিওর মন এতই খারাপ যে বন্ধু-
বান্ধবদের সাথে পর্যন্ত দেখা করছে না সে। পাগলের
মতো শুধু বনে বনে ঘুরে বেড়াচ্ছে। তার দুজন অন্তরঙ্গ
বন্ধুর মধ্যে একজন মন্টেগু কর্তার ভাইপো সেনর
বেনভোলিও, অপরজন রাজার আত্মীয় মার্কুলিসও। দাঙ্গা বন্ধ
হবার পর রোমিওকে খুঁজতে খুঁজতে তারা এসে হাজির হল
সেই গভীর জঙ্গলে। অনেক খোঁজাখুঁজির পর তারা দেখা
পেল রোমিওর। যার জন্য রোমিওর এ অবস্থা, সেই
রোজালিনকে নিয়েও হাসি-ঠাট্টা করল তারা। কিন্তু তাতে দমে না
গিয়ে বন্ধুদের অনুনয় করে বলল রোমিও, ‘ভাই, যে ভাবেই
হোক তোরা ব্যবস্থা করে দে যাতে অন্তত একবার তার
দেখা পাই।’
অরণ্য থেকে বেরিয়ে এসে যখন তারা রাস্তায় কথাবার্তা
বলছিল, সে সময় একজন লোক এসে একটা কাগজ মেলে
ধরল তাদের সামনে। কাগজটা আর কিছু নয় একটা তালিকা। তারা
পড়ে দেখলে ওতে রয়েছে ভেরোনার সব সম্ভ্রান্ত
বংশের নারী-পুরুষদের নাম, বাদ গেছে শুধু মন্টেগু পরিবার।
যে লোকটা কাগজ নিয়ে এসেছিল সে ক্যাপুলেটদের বাড়ির
চাকর—সম্পূর্ণ নিরক্ষর। কাগজে কী লেখা তা সে জানেনা—
ক্যাপুলেট বাড়ি কর্তা-গিন্নিরও জানা নেই সেটা। তারা ওর হাতে
কাগজটা ধরিয়ে দিয়েই বলেছেন—’এতে যাদের যাদের নাম
লেখা আছে তাদের সবাইকে নিমন্ত্রণ করে আসবি। তাদের
বিনীতভাবে বলবি তারা যেন আজ রাতে আমাদের বাড়িতে
নৈশভোজনের আসরে যোগ দেন। সেই সাথে নাচ-গানের
ব্যবস্থার কথাটাও বলে আসবি।’
‘তাই হবে কর্তা’—বলে কাগজখানা হাতে নিয়ে বেরিয়ে
পড়েছে সে। সে যে সম্পূর্ণ নিরক্ষর একথাটা লজ্জায়
জানাতে পারেনি মনিবকে। কাজেই রাস্তা-ঘাটে যাকে পাচ্ছে,
তাকে দিয়েই কাগজটা পড়িয়ে নিচ্ছে। ক্যাপুলেটদের সাথে
মন্টেগুদের চিরকালীন রেষারেষির ব্যাপারটা জানত চাকরটি।
কিন্তু রোমিও ও তার দু-বন্ধুকে জানতে না সে। জানলে
কখনই সে কাগজটি তাদের পড়তে দিত না।
তালিকায় চোখ বুলিয়ে নিয়ে বলে উঠল রোমিও, ‘আরে!
এযে দেখছি চাঁদের হাট বসাবার ব্যবস্থা হয়েছে। শহরের
সম্ভ্রান্ত বংশীয় স্ত্রী-পুরুষ কেউ বাদ নেই এতে।’
লোকটিকে কাগজটা ফিরিয়ে দিয়ে রোমিও বলল, তা ভাই
এদের কোথায় নিয়ে যাবার ব্যবস্থা হয়েছে?’
লোকটি উত্তর দিল, ‘আজ্ঞে হুজুর, উপরে।’
‘কী বললে, উপরে! তা সে জায়গাটা কোথায়?’ জানতে চাইল
রোমিও।
‘আজ্ঞে, রাতের বেলা আমাদের বাড়িতে খাওয়া-দাওয়ার
নিমন্ত্রণ করা হয়েছে এদের সবাইকে। কর্তা বলেছেন নাচ-
গানের ব্যবস্থাও করা হয়েছে’—উত্তর দিল লোকটি।
‘তা তোমার মনিবটি কে বাপু?’ জানতে চাইল রোমিও।
‘ক্যাপুলেটদের বুড়ো কর্তাই আমার মনিব’—বলল লোকটি,
তবে আপনি যদি মন্টেগুদের কেউ না হন, তাহলে অনায়াসে
সেখানে যেতে পারেন বন্ধুদের নিয়ে। সেখানে গিয়ে
রাতে খাওয়া-দাওয়া করবেন। আচ্ছা হুজুর! তাহলে আসি’—বলে
চলে গেল লোকটি।

রোমিও অ্যান্ড জুলিয়েট ১ম পাঠ

রোমিও অ্যান্ড জুলিয়েট
মূল রচনা: উইলিয়াম শেকসপিয়র
ভাষান্তর: অজয় দাশগুপ্ত ও অরবিন্দ চক্রবর্তী

১ম পাঠঃ

ইতালি দেশের এক সুন্দর শহর ভেরোনা—প্রাচীনত্ব আর
ঐতিহ্যপূর্ণ। রাজা ছাড়াও এদেশে রয়েছে আরও দুটি অভিজাত
পরিবার, ধন-সম্পত্তি আর ক্ষমতার দিক দিয়ে রাজার চেয়ে তারা
কোনও অংশে কম নয়। এ দুটি বংশের একটি ক্যাপুলেট,
অন্যটি মন্টেগু।
বংশ দুটি ধনী ও অভিজাত হলেও তাদের মধ্যে রয়েছে
চিরকালীন শত্রুতা। এ শত্রুতা যে কবে শুরু হয়েছিল তা সবার
অজানা। উভয়ের সম্পর্কটা ঠিক সাপে-নেউলের মতো।
উভয় পরিবারের শত্রুতার প্রভাব তাদের চাকর-বাকরদের
মধ্যেও পড়েছে। রাস্তা-ঘাটে যখনই যেখানে দেখা হয়,
কোনও না কোনও অজুহাতে একে অপরের সাথে ঝগড়া
বাধায়, মারামারি করে—যার পরিসমাপ্তি হয় রক্তপাতে।
একদিন সাতসকালে ক্যাপুলেট পরিবারের দুই চাকর স্যামসন আর
গ্রেগরি এসে হাজির হল শহরের এক জনবহুল ব্যস্ত এলাকায়—
তাদের উদ্দেশ্যে মন্টেগু পরিবারের চাকরদের সাথে
ঝগড়া বাধানো।
বিরক্তি মেশান স্বরে গ্রেগরিকে বলল স্যামসন, ‘আমি
তোকে পরিষ্কার বলে দিচ্ছি গ্রেগরি, এভাবে প্রতিদিন
কয়লার বোঝা বইতে পারব না আমি।’
‘ঠিকই বলেছি,’ বলল গ্রেগরি, ‘ও কাজ করলে আমরা সবাই
আমাদের কয়লাখনির কুলি-কামিন বলবে।’
গলাটা সামান্য চড়িয়ে বলল স্যামসন, ‘দেখ গ্রেগরি! তুই কিন্তু
ভুলে যাস না আমি বেজায় রাগী। রাগ হলেই আমি তলোয়ার
বের করি।’
‘যা! যা! তোর আবার রাগ আছে নাকি’—স্যামসনকে ইচ্ছে
করে তাতিয়ে বলল গ্রেগরি।
‘দ্যাখ গ্রেগরি! ভালো হচ্ছে না কিন্তু’—খেঁকিয়ে বলল
স্যামসন। ‘জানিস! মন্টেগুদের বাড়ির একটা কুকুর আজ আমার
মেজাজ বিগড়ে দিয়েছে।’
জবাবে কী যেন বলতে চাচ্ছিল গ্রেগরি, এমন সময় তার
চোখে পড়ল মন্টেগু বাড়ির দুজন বয়স্ক চাকর, আব্রাহাম আর
বালথাজার তাদের দিকেই এগিয়ে আসছে।
‘ওরে স্যামসন! মন্টেগু বাড়ির ধেড়ে চাকর দুটি যে এদিকেই
আসছে। নে! এবার তো তলোয়ার বের কর’—বলল
গ্রেগরি।
একটি ভেবে নিয়ে স্যামসন বলল, ‘নারে! আগে ওদেরই
শুরু করতে দে। তাহলে আইন আমাদের পক্ষে থাকবে।’
‘বেশ তাই হলে’—বলল গ্রেগরি। ‘চল, আমরা ওদের পাশ
কাটিয়ে চলে যায়। যেতে যেতে আমি কিন্তু বারবার ভ্রু
কুঁচকিয়া এক চোখ বুজে ওদের ভ্যাভাব।’
‘উঁহু, ওতে কোনও কাজ হবে না,’ বলল স্যামসন। ‘বরঞ্চ
ওদের দিকে আমি বুড়ো আঙুল নাচাব। দেখবি, ঠিক কাজ হবে
তাতে।’
তাদের উদ্দেশ্য করে বুড়ো আঙুল নাচানো দেখে
মন্টেগুদের একজন বয়স্ক চাকর আব্রাহাম এগিয়ে এসে
বলল, ‘ওহে ছোকরা! তুমি আমাদের বুড়ো আঙুল দেখাচ্ছ?’
‘বেশ করেছি, দেখাবই তো’, গলা চড়িয়ে বলল স্যামসন। ঠিক
তখনই তাকে পেছন থেকে চিমটি কাটল গ্রেগরি। চিমটি
খেয়েই সুর পালটে বলল স্যামসন, ‘না, ঠিক তোমাদের নয়,
আমি এমনই বুড়ো আঙুল নাচাচ্ছি।’
গ্রেগরি জানতে চাইল, তোমরা কি আমাদের সাথে ঝগড়া
বাধাতে চাও?’
‘ঝগড়া। তোমাদের সাথে?’ অবাক হয়ে বলল আব্রাহাম, ‘বলা
নেই, কওয়া নেই, অহেতুক ঝগড়া করতে কেন যাব?’
একগুঁয়ের মতো বলল স্যামসন, ‘ধরো, ভুলবশতই তোমরা
ঝগড়া করতে চাইছ আমাদের সাথে। তাহলে কিন্তু ছেড়ে
দেব না তোমাদের। আমরাও জানি কীভাবে বিবাদ বাধাতে
হয়।’
পরিহাসের সুরে বলল আব্রাহাম, ‘আমার মতো বলছে কেন,
আমার চেয়ে বেশি জান না বোধ হয়?’
কানে কানে স্যামসনকে বলল গ্রেগরি, ‘অকে বলে দে
তোমার চেয়ে ভালো জানি।’
‘ঠিক বলেছিস’ বলেই নির্বোধের মতো আঙুল নাচাতে
নাচাতে বলল স্যামসন, ‘তোমার চেয়ে ভালো জানি কী
করে ঝগড়া বাধাতে হয়।’
এতক্ষণে রেগে গিয়ে বলল আব্রাহাম, ‘ওহে মিথ্যেবাদী
ছোকরা! আমার সাথে ঝগড়া করার মুরোদ নেই তোমার।’
কথা শুনে ফুঁসে উঠে বলল স্যামসন, ‘দাঁড়াও, আমাকে
মিথ্যেবাদী বলার মজা দেখাচ্ছি তোমায়’, বলেই খাপ
থেকে তলোয়ার বের করে ঝাঁপিয়ে পড়ল আব্রাহামের
উপর। আত্মরক্ষার জন্য আব্রাহামও বাধ্য হল তলোয়া বের
করতে। ওদিকে স্যামসনের দেখাদেখি গ্রেগরিও
তলোয়ার হাতে ঝাঁপিয়ে পড়ল বালথাজারের উপর।
ওদের এভাবে লড়াই করতে দেখে ছুটে এলেন সেনর
বেলভোলিও। নিজের তলোয়ার বের করে ওদের
থামাতে থামাতে বললেন, ‘ওরে গাধার দল! কী করছিস তা
জানিস তোরা। ফেলে দে তলোয়ার। থামা তোদের লড়াই।’
ঠিক সেসময় ক্যাপুলেট গিন্নির ভাইপো টিবল্ট এসে হাজির
সেখানে। বেনভোলিওকে দেখে সে বলল, কী হে
বেনভোলিও। এসব ছোটোলোক চাকর-বাকরদের
ব্যাপারে তুমি আবার নাক গলিয়েছ কেন? লড়ার ইচ্ছে হলে
আমার সাথে লড়। বের কর তোমার তলোয়ার। চিরদিনের
মতো তোমার সাধ মিটিয়ে দেব।’ বলেই তলোয়ার হাতে
টিবল্ট ছুটে এল বেনভোলিওর দিকে।
বেনভোলিও জবাব দিলেন, ‘তুমি ভুল করছ টিবল্ট। আমি ওদের
মিটমাটের চেষ্টা করছি।’
‘কী বললে, খোলা তলোয়ার হাতে শান্তিরক্ষা?’ হেসে
উঠে বললেন টিবল্ট, ‘শুনে রাখ, মন্টেগু পরিবারের
সবাইকে আমি চরম ঘৃণা করি। তোমরা শেয়াল-কুকুরের
চেয়েও হীন। নাও, এবার মৃত্যুর জন্য প্রস্তুত হও’—বলেই
খোলা তলোয়ার হাতে বেনভোলিওর উপর ঝাঁপিয়ে পড়ল
টিবল্ট। এবার শুরু হয়ে গেল লড়াই। খোলা রাস্তার উপর
ক্যাপুলেট আর মন্টেগু পরিবারের দুই সদস্য ও দু-জোড়া
চাকর নিজেদের মধ্যে লড়াইয়ে মেতে উঠল। নিমেষের
মধ্যে রটে গেল ক্যাপুলেট আর মন্টেগুরা ফের শুরু
করেছে নিজেদের মধ্যে লড়াই। খবর পেয়ে
শান্তিরক্ষক তার কয়েকজন কর্মচারীকে সাথে নিয়ে
সেখানে এলেন। দাঙ্গাবাজদের নিরস্ত করতে কয়েকজন
স্থানীয় নাগরিকও সেখানে গেলে অস্ত্র হাতে।
নাগরিকদের উদ্দেশ্য করে শান্তিরক্ষক বললেন, ‘ধর
ব্যাটাদের। মেরে শেষ করে দে সব কটাকে। এমন শিক্ষা
দিবি যাতে চিরকালের জন্য ওদের মারামারির শখ মিটে যায়।’
‘মন্টেগু আর ক্যাপুলেট, দুপক্ষই নিপাত যাক’—বলে
সমস্বরে চেঁচিয়ে উঠল নাগরিকরা। দাঙ্গাবাজ দু-পক্ষকে
কেন্দ্র করে ধীরে ধীরে জমে উঠল লোকের
ভিড়, হই-হট্টগোল আর চিৎকার-চেঁচামেচি। মারামারির খবর
পেয়ে ক্যাপুলেটদের বুড়ো কর্তা স্ত্রীকে নিয়ে
হাজির হলেন সেখানে। গোলমাল দেখে স্ত্রীকে
বললেন, ‘শয়তানগুলো বুঝি আবার মারামারি শুরু করেছে?’ যাও
তো, কাউকে বাড়ি পাঠিয়ে আমার তলোয়ারগুলি নিয়ে আসতে
বল। তারপর দেখাচ্ছি ওদের মজা।
বুড়োকর্তার স্ত্রী বললেন, ‘তুমি বুড়ো মানুষ। তলোয়ার
দিয়ে কী করবে? তার চেয়ে বরং সেই ঠেঙ্গোটা
পাঠিয়ে দেই যাতে ভরে দিয়ে তুমি চলা-ফেরা কর।’
‘নাঃ নাঃ ঠেঙ্গোতে হবে না, তলোয়ারই চাই আমার। দেখছ
না, বুড়ো মন্টেগু তার স্ত্রীকে নিয়ে এসেছে ওরও
হাতে রয়েছে তলোয়ার।’
ক্যাপুলেটদের বুড়ো কর্তাকে দেখামাত্রই হেঁকে
উঠলেন মন্টেগুদের বুড়ো কর্তা, ‘অ্যাই বদমাস ক্যাপুলেট!
যদি বাঁচতে চাস তো ওখানেই দাঁড়িয়ে থাক। মোটেই বাধা দিবি
না আমার কাজে।’
স্বামীর সাথে তাল মিলিয়ে মন্টেগু গিন্নিও বলে উঠলেন,
‘সাবধান করে দিচ্ছি তোদের। আর একপাও এগুবি না।’
এবার ঝগড়া শুরু হয়ে গেল দু’পক্ষের বুড়ো-বুড়িদের
মাঝে।
সে সময় ভেরোনার রাজা এসকেলাস তার সভাসদদের নিয়ে
সে পথ দিয়েই যাচ্ছিলেন। গণ্ডোগোল আর চিৎকার-
চেঁচামেচি শুনে ঘোড়া থামিয়ে তিনি সেখানে দাঁড়ালেন।
তারপর দাঙ্গাবাজদের উদ্দেশ্য করে বললেন, ‘আবার
তোমরা রাস্তায় দাঙ্গা-হাঙ্গামা বাধিয়েছ? ভালো চাও তো সবার
হাত থেকে তলোয়ার ফেলে দাও।’ রাজার আদেশে সবাই
তলোয়ার ফেলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল।
এরপর মন্টেগু আর ক্যাপুলেট—দুই বুড়োর দিকে চোখ
পাকিয়ে তাকিয়ে রাজা বললেন, ‘আপনারা দুজনেই বয়স্ক
লোক, কোথায় আপনারা থামাবেন, তা নয়, তলোয়ার হাতে
দুজনেই ছুটে এসেছেন। এই নিয়ে পরপর তিনবার এরূপ
কাণ্ড ঘটল শহরে। আমি আপনাদের সাবধান করে দিচ্ছি
ভবিষ্যতে এরূপ কাণ্ড ঘটলে আমি বাধ্য হব আপনাদের সবার
প্রাণদণ্ড দিতে। যান! হাতের তলোয়ার ফেলে নিজ নিজে
কাজে চলে যান।’ এরপর ক্যাপুলেটদকে উদ্দেশ্য করে
বললেন, ‘আপনি চলুন আমার সাথে। আর হ্যাঁ মন্টেগু, আপনি
আজ দুপুরের বিচারসভায় যাবেন। আমার যা বলার সেখানেই
বলব’—বলেই সঙ্গী-সাথীদের নিয়ে ঘোড়া ছুটিয়ে
চলে গেলেন রাজা।
সবাই চলে যাবার পর মন্টেগু পরিবারের বুড়ো কর্তা
জিজ্ঞেস করলেন তার ভাইপোকে, ‘আচ্ছা, বলতো কী
হয়েছিল? কে আবার নতুন করে ঝগড়াটা বাধাল?’
কাকার প্রশ্নের জবাবে সেনর বেনভোলিও বললেন,
‘সে সময় আমি এপথ দিয়েই যাচ্ছিলাম। হঠাৎ দেখি দু বাড়ির
কয়েকজন চাকর তলোয়ার নিয়ে লড়াই করছে। আমি ওদের
ছাড়াতে গেছি এমন সময় কোথা থেকে খবর পেয়ে
টিবল্ট এসে হাজির সেখানে। টিবল্টের হাত থেকে রক্ষা
পাবার জন্য বাধ্য হয়ে আমাকেও তলোয়ার বের করতে হয়।
এরপরই শুরু হল বেজায় লড়াই। ভাগ্যিস সে সময় এপথ দিয়ে
আসছিলেন রাজামশাই। তিনি সাবধান করে দিলেন সবাইকে।
নইলে দেখতে পেতেন দু-চারটে লাশ রাস্তায় গড়াগড়ি
দিচ্ছে।’
‘ঈশ্বরকে ধন্যবাদ, রোমিও ছিল না সেখানে—’ বললেন
মন্টেগু গিন্নি, ‘তুমি জান এখন সে কোথায়?’
বেনভোলিও বললেন, ‘আমার মনটা ভারাক্রান্ত ছিল। খুব
সকালে সূর্য ওঠার আগেই আমি বেরিয়েছিলাম পথে। হাঁটতে
হাঁটতে পৌঁছে গিয়েছিলাম শহরের পশ্চিম অঞ্চলে। তখন
দেখলাম একটা গাছের নিচে পায়চারি করছে রোমিও।
আমাকে দেখেই পা চালিয়ে জঙ্গলে ঢুকে পড়ল সে।
সেসময় নিজের চিন্তা-ভাবনা নিয়ে বিব্রত ছিলাম আমি। আতি
ওকে আর ডাকিনি। শুনতে পেলাম রোমিওকে নাকি প্রায়ই এই
বনে ঘোরা-ফেরা করতে দেখা যাচ্ছে।’


ব্লগার এর ফেসবুকঃ

Monday, June 1, 2015

Banglalink এ ১টাকায় ফেসবুক, হোয়াটস এপ,টুইটার



একটা লজেন্স আর কতক্ষণ-ই বা 
চিবানো যায়! তারচেয়ে সারাদিন 
ফেসবুক, হোয়াটস’অ্যাপ এবং
টুইটার-এ প্যাচাল পারো মাত্র ১ টাকায়!

ডায়াল:*5000*514#

ফেসবুক শুধু ডিফল্ট ব্রাউজার, এপ,
আর মেসেঞ্জার দিয়ে ব্যবহার করা যাবে...

সমার্থক শব্দ মনে রাখার টেকনিক



টেকনিক:- অখিল, পৃথ্বী অবনীর মেয়ে উর্বী, মহী ও
মেদিনীকে নিয়ে বসুন্ধরা সিটিতে গেল।

উপরের বাক্যের অখিল,পৃথ্বী, অবনী,
উর্বী,মহী,মেদিনী পৃথিবীর সমার্থক শব্দ।

সূর্যের কয়েকটি সমার্থক শব্দ:-

টেকনিক:- তপন আদিত্য ও ভানুরবি আফতাবের সাথে সবিতার বিয়ে দিতে ফুল আনতে ভাস্কর,দিবাকর,প্রভাকর,বিভাকর ও
বিভাবসুকে অর্কের বন্ধু মার্তণ্ডের কাছে পাঠালো।

উপরের বাক্যে তপন,আদিত্য,ভানু,রবি, আফতাব,সবিতা,ভাস্কর,দিবাকর,প্রভাকর,বিভাকর,বিভাবসু,অর্ক,মার্তণ্ড সূর্যের প্রতিশব্দ।

BCS, Varsity এডমিশনের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য

- পৃথিবীর মোট রাষ্ট্র ২২৮ টি।
- পৃথিবীর স্বাধীন রাষ্ট্র ১৯৬ টি।
- পৃথিবীতে মোট মুসলিম রাষ্ট্র ৬৫টি।
- OIC ভুক্ত মুসলিম রাষ্ট্র ৫৭টি।
- সর্বশেষ স্বাধীন মুসলিম রাষ্ট্র 'কসোভা'(ইউরোপ)।
- পৃথিবীর মোট রাষ্ট্রসংখ্যার অনুপাতে মুসলিম রাষ্ট্রের হার
২৬%।
¤ পৃথিবীর মুসলিম জনসংখ্যা ১৪২ কোটি।
¤ পৃথিবীর জনসংখ্যার অনুপাতে মুসলিম জনসংখ্যার হার ২৩.১৮%
।
¤ জনসংখ্যার দিক দিয়ে বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া।
¤ জনসংখ্যার দিক দিয়ে ক্ষুদ্রতম
মুসলিম রাষ্ট্র মালদ্বীপ।
¤ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম শহর করাচী
(পাকিস্তান)।
¤ মুসলিম সংখ্যালঘিষ্ঠ রাষ্ট্রগুলোর মধ্যে যে সবচে'বেশি
মুসলমান বাস করে ভারতে (১৬%)
¤ মোট জনসংখ্যার অনুপাতে বিভিন্ন মহাদেশের মুসলিম
জনসংখ্যারশতকরা হার::::
- এশিয়া- ২৪%
- ইউরোপ- ১%
- আফ্রিকা- ৫৯%
- উত্তর আমেরিকা- ১.৫%
- দক্ষিণ আমেরিকা- ০.৫০%

শর্টকাট টেকনিকে Math শিখার যাদুকরী কৌশল

<<<Rule of 72>>>

১) আপনার 50,000 টাকা ব্যাংকে জমা আছে এবং
ব্যাংক ঐ জমার উপর 10% হারে মুনাফা দেয়। তাহলে
কতদিন পরে তা দ্বিগুণ হবে?
এই অংকটি সহজে করার জন্য আপনি Rule of 72 প্রয়োগ
করতে পারেন তাহলে খুব সহজে অংক না করেও আপনি
উত্তর পেয়ে যাবেন।

Rule of 72 কি?

Rule of 72 প্রয়োগ করা যাবে যদি কোন কিছুকে
দ্বিগুণ করার কথা বলা হয় এবং প্রশ্নে Percent উল্লেখ
থাকে। তাহলে এই Rule এর মাধ্যমে আমরা 1 নং
অংকটি করতে পারি। 72 কে প্রশ্নে উল্লেখিত
Percent দিয়ে ভাগ করলেই খুব কাছাকাছি (খেয়াল
করুন- ১০০% সঠিক উত্তর পাবেন না, কাছাকাছি
পাবেন) উত্তরটি পেয়ে যাবেন। উপরের 1 নং
অংকটির উত্তর হল 72/10=7.2 বছর অর্থাৎ 7.2 বছর পরে
ঐ টাকা দ্বিগুণ হবে। যদি পুরো অংকটি step by step
করেন তাহলে উত্তর হবে 7.27 ।

২) 100,000 টাকা 6% হারে কতদিনে দ্বিগুণ হবে?
সমাধানঃ 72/6= 12 বছর। (সঠিক উত্তর 11.89 বছর)

৩) 160,000 টাকা 20% হারে কতদিনে 320,000 টাকা
হবে?
সমাধানঃ 72/20= 3.6 বছর (সঠিক উত্তর 3.80 বছর)

<<<Rule of 115>>>

১) আপনার 200,000 টাকা ব্যাংকে জমা আছে এবং
ব্যাংক ঐ জমার উপর 10% হারে মুনাফা দেয়। তাহলে
কতদিন পরে তা তিনগুণ হবে?
এই অংকটি সহজে করার জন্য আপনি Rule of 115
প্রয়োগ করতে পারেন তাহলে খুব সহজে অংক না
করেও আপনি উত্তর পেয়ে যাবেন।

Rule of 115 কি?

Rule of 115 প্রয়োগ করা যাবে যদি কোন কিছুকে
তিনগুণ করার কথা বলা হয় এবং প্রশ্নে Percent
উল্লেখ থাকে। তাহলে আমরা 1 নং অংকটি করতে
পারি এই Rule এর মাধ্যমে। 115 কে প্রশ্নে উল্লেখিত
Percent দিয়ে ভাগ করলেই উত্তর পেয়ে যাবেন।
উপরের ১ নং অংকটির উত্তর হল 115/10=11.5 বছর
অর্থাৎ 11.5 বছর পরে ঐ টাকা তিনগুণ হবে। যদি পুরো
অংকটি Step by step করেন তাহলে উত্তর হবে 11.53
বছর।

২) 56,700 টাকা 5% হারে কতদিনে তিনগুণ হবে?
সমাধানঃ 115/5= 23 বছর। (সঠিক উত্তর 22.51 বছর)

৩) 200,000 টাকা 20% হারে কতদিনে 600,000 টাকা
হবে?
সমাধানঃ 115/20= 5.75 বছর (সঠিক উত্তর 6.02 বছর)

এভাবে খুব সহজে উত্তরটি (Approximate answer, not 100% accurate answer) পেয়ে যাবেন। বিশেষ করে ompetitive exam এ MCQ প্রশ্ন গুলোকে Solve করার জন্য যখন আপনার হাতে সময় খুব কম থাকবে তখন এই Shortcut টেকনিক গুলো খুব বেশি সহায়ক হবে। তবে যদি Answer option গুলো খুব কাছাকাছি হয়
 (যেমন-Rule of 72 এর ১ নং অংক এর বেলায় ৭.২০, ৭.৩০, ৭.৫০),তাহলে ভুলেও এটি প্রয়োগ করবেন না। প্রয়োগ করবেন তখনই যখন দেখবেন Option গুলোর মধ্যে নিরাপদ দূরত্ব বিদ্যমান।

Friday, May 29, 2015


১। IBA -এর MBA - এর written test - এ কী কী থাকে ?

Answer : MBA - এর written test -এ ৪টি section থাকে ।
1. Math Section
2. Analytical Section
3. Verbal Section
4.Writing
IBA- এর MBA -এর ভর্তি পরীক্ষা হলো TOEFL , SAT , GRE
ও GMAT এর একটি মিশ্রণ । এগুলোর question follow করে
MBA - এর প্রশ্ন তৈরী হয় । প্রিপারেশন শূরুর আগে IBA
সম্পর্কে অভিজ্ঞ ও নির্ভরযোগ্য কারো সাথে কথা বলে
নেয়া উচিত ।

২। বয়স , Year loss , বিভাগ , প্রভৃতির কোনো বাধা MBA -
তে আছে নাকি ?
Answer : IBA - এর MBA , Evening MBA (DU) প্রভৃতি ভর্তি
পরীক্ষা দেয়ার ব্যাপারে আপনার বয়স , year loss , SSC/HSC
পাশের বছর , Science / Arts / Commerce প্রভৃতির কোন
বাধা নেই ।

৩। IBA-এর MBA-তে ভর্তির নূন্যতম যোগ্যতা কি?

Answer : অনেকেই এই ধারণা যে , Simple পাস কোর্স করে
অথবা National University থেকে degree নিয়ে DU-এর IBA-এর
MBA-তে ভর্তি হওয়া যায় না । আসলে , IBA-র MBA-তে ভর্তি
পরীক্ষা দেয়ার Minimum প্রয়োজনীয় যোগ্যতা হলো
SSC,HSC,HONS মিলিয়ে 7 (seven) points এবং একটির বেশী
তৃতীয় বিভাগ থাকতে পারবে না ।


৪। IBA-র MBA-তে কতবার পরীক্ষা দেয়া যায় ?

Answer : একটা ভুল ধারণা হলো IBA-র MBA-তে দুই বা
তিনবারের বেশী পরীক্ষা দেয়া যায় না । সঠিক তথ্য হল, IBA-র
MBA-তে যতবার খুশী পরীক্ষা দেয়া যায়।

৫। প্রশ্নগুলো কী ধরনের হয়ে থাকে ?

Answer: Math- 30 টা question থাকে। ৭ম - ১০ম শেণির
general math , অর্থাৎ , simple পাটিগণিত , বীজগণিত এবং
জ্যামিতি ; তার মানে higher math বা calculus দরকার নেই ।
তবে math গুলো একটু critical & time consuming হয়ে থাকে
। এখানে main challenge হলো timely Answer করা । এর
জন্য দরকার প্রচুর practice & বিভিন্ন ধরনের short-cut
নিয়মগুলো জেনে নেয়া ।
Verbal – এ 30 টা question থাকে। grammar , vocabulary ,
reading comprehension , sentence completion, suffix-
prefix, uses of words প্রভৃতি থেকে । verbal এ ১৫-২০%
Experimental Question থাকতে পারে । উদাহরণ স্বরূপ ব্লা
যায় ৪৮ ও ৪৯ intake exam এ CAT থেকে কিছু question
এসেছিল । Verbal part টাই হল সবচেয়ে vital । এটাই আসলে
পার্থক্য করে দিবে অন্যদের সাথে আপনার । বাংলা মিডিয়ামের
ছেলে-মেয়েরা এই অংশেই ধরা খায় বেশী । তবে সঠিক নির্দেশনা ও
বুদ্ধিমত্তার সাথে preparation নিলে খুব ভালো মত সফল
হওয়া সম্ভব । Analytical Section – ১৫-২০ টা থাকে। এখানে
GRE এর পুরনো pattern er আদলে Puzzle থাকে । আর GMAT
এর Critical Reasoning থাকে । এই Part টাও অনেকের মাথা
ব্যাথার কারন হয়ে দাঁড়ায় । কারন এই জিনিসগুলোর আমাদের
অনেকের কাছেই একেবারে নতুন । Puzzle & Critical reasoning
সহজ ও কার্যকরীভাবে solve করার technique গুলো না জনলে
যেমন অনেক সময় লেগে যাবে তেমনি ভুল হবার সম্ভাবনা শতকরা
৯০ ভাগ । এগুলো করার সহজ উপায়গুলো অভিজ্ঞ কারো
কাছ থেকে জেনে নেয়ার পরামর্শ রইল।
Writing section—২/১ টি থাকবে । paragraph or essay
টাইপের । সাধারনত দেশের বা বিশ্বের কোন সমসাময়িক জরুরী
বিষয় থাকে অথবা general কোন issue নিয়ে লিখতে বলতে পারে
। উদাহরণস্বরূপ বলা যায় ২০১০ সালে এসেছিল Wiki-Leaks এর
কার্যক্রম নিয়ে । এরপর এসেছিল আমাদের garments sector
এর অস্থিরতা নিয়ে, খাদ্যের ভেজাল দেয়া নিয়ে ইত্যাদি। General
section ক্যাটাগরিতে থাকতে পারে যেকোনো issue, যেমন
শীতকালের পিঠা, বৃষ্টি দিনের অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে বিভিন্ন
সময় এসেছে । এ জিনিসগুলো লেখার Pattern কিন্তু আমাদের
গতানুগতিক রচনা বা সারাংশ লেখার মত না । IBA এর writing
section এ GRE/GMAT এর Analytical/Issue task এর কিছু
নির্দিস্ট নিয়ম মেনে লিখতে হয় । এগুলো সবাইকে জেনে নেয়ার
অনুরোধ রইল । অন্যথায় Marks কাটা যেতে পারে ।

৬। বছরে কত বার পরীক্ষা হয় ?

Answer: বছরে এখন ২ বার পরীক্ষা হয়, জুন ও ডিসেম্বর ।

৭। MBA-তে Seat সংখ্যা কয়টি ?
Answer :
জুন সেশনে ফুল টাইমে ৬০ জন নেয়া হয় । ডিসেম্বর সেশনে ফুল
তাইম--৬০, পার্ট টাইম--৬০ মোট ১২০ জন নেয়া হয় ।

৮। IBA-তে পড়তে খরচ কতো ?
Answer : Regular full time এ প্রায় ৭০ হাজার টাকা । part-
time ১.৩-১.৫ লক্ষ্ । Executive এ ২.২-২.৫ লক্ষ।

৯। MBA শেষ করতে কি রকম সময় লাগে ?
Answer: Full-Time---২ বছর, Part-Time----৩.৫-৫ বছর